২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে দুই টাকা মূল্যের ৪২ হাজার নোট জব্দ 

বেনাপোল চেকপোস্টে দুই টাকা মূল্যের ৪২ হাজার নোট জব্দ করা হয়েছে; যেগুলো ভারতে পাচারের জন্য আনা হয়েছিল বলে দাবি বিজিবির ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 02:52 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

সোমবার সকালে চেকপোস্টের আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের সামনে থেকে টাকাগুলে জব্দ করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরিফুল বলেন, চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দুটি পরিত্যাক্ত ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় সেগুলো জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

“পরে ব্যাগে তল্লাশি চালানো হলে ৪২ হাজার দুই টাকার নোট পাওয়া যায়। ভারতে পাচারের জন্য নোটগুলো এখানে আনা হয়েছিল।”

জব্দকৃত ৮৪ হাজার টাকা বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান ।