তানভীর আবার নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে আগামী এক বছরের জন্য আবার সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
তানভীরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মাহবুবুর রহমান। বিদায়ী কমিটিতেও তানভীর সভাপতি ছিলেন।
নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি একেএম শফিউল আলম, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, কার্যকরী নির্বাহী সদস্য সোহেল আক্তার, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, হোসেন মো. তানিম তৌহিদ, ইদী আমিন ইব্রাহিম খলিল, মো. আশিক উজ্জামান, সেলিম রেজা সিরাজী, সজল কুমার রায়।
নির্বাচন কমিশনার জিএম ফারুক জানান, নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য সংখ্যা এক হাজার ৪০০ জন। এর মধ্যে মোট ভোটার এক হাজার ২১১ জন। নির্বাচনে ৯৯৮ জন ভোট দিয়েছেন।
১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয় ইউরোপিয়ান ক্লাব। পরবর্তীতে এটি নারায়ণগঞ্জ ক্লাবে রূপান্তরিত হয়।
