২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির সপ্তম ব্যাচের পুনর্মিলনী শুরু

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের দুদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 06:39 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

শাবির সপ্তম ব্যাচের পুনর্মিলনী ২২ ডিসেম্বর

‘কুড়ি বছর পর নোঙর’ স্লোগান নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদসহ সপ্তম ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী।

বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ছিল আলোচনা সভা।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজিজুল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন পুনর্মিলনীর সদস্য সচিব পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক।

Image
বক্তব্য দিচ্ছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

বক্তব্য দিচ্ছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

এতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষামান, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে শেখ হাসিনার সরকার সব সসময় এ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রায় বিশ বছর পর এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা পুনর্মিলনীর আয়োজন করে একত্রিত হলেন। এর মাধ্যমে পরস্পরের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা ও পারস্পরিক বন্ধন দৃঢ় হবে।

অনুষ্ঠানের প্রথমদিন শুক্রবারের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল সকালে নিবন্ধন, স্মৃতিচারণ, মেধাবী সম্মাননা, র‌্যাফেল ড্র এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় দিনের (শনিবার) অনুষ্ঠানে থাকবে ‘গল্প, আড্ডা ও সামাজিক সময়’ নামে একটি ইভেন্ট থাকবে বলে জানান অনুষ্ঠানের আহ্বায়ক আজিজুল ইসলাম শামীম।

শামীম বলেন, দীর্ঘ কয়েক বছর পর আমাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা হলো। এই স্মৃতিটুকু অসাধারণ।

সামনের দিনগুলোতেও এরকম আয়োজন করতে সকলরে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

আলোজনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সপ্তম ব্যাচের শিক্ষার্থী গাজীউল হক সোহাগ, সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, তাহমিনা সুলতানা সুমি, মুখলিছুর রহমান পারভেজ, আশরাফুল আলম হেলাল, নিবাস চন্দ্র নাথ, জ্যোতিলাল গোস্বামী, সুদীপ্ত চৌধুরী, ফাতহুম মিনাল্লাহ চৌধুরী, প্রতাপ চন্দ্র চৌধুরী প্রমুখ।