২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে; যিনি একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 02:12 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

শুক্রবার ভোরে আশুলিয়ার পাড়াগ্রাম থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি এ এফএম সায়েদ জানান।

গ্রেপ্তার খোকন মিয়া (৩২) ওই এলাকার কিসমত আলীর ছেলে।

ওসি সায়েদ বলেন, ভোরে পাড়াগ্রাম এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে খোকনকে আটক করে।পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খোকনের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় অস্ত্র ও মাদকের একাধিক মাদক মামলা রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।