রানীনগরে অল্পের জন্য রক্ষা ২ ট্রেনের
নওগাঁয় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি আন্তঃনগর ট্রেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে রানীনগর রেল স্টেশনে এই ঘটনা ঘটে।
আত্রাই স্টেশন সংশ্লিষ্টরা জানান, সান্তাহার-আত্রাই রেল স্টেশনের মাঝে রানীনগর ও শাহাগোলা স্টেশনে আন্তঃনগর কোনো ট্রেনের স্টপেজ নেই।
আত্রাইয়ে অপেক্ষামান পার্বতীপুরগামী আন্তঃনগর সীমান্ত একপ্রেস ট্রেনটি সান্তাহারের উদ্যেশে ছেড়ে দেওয়ার নিদের্শ দেন আত্রাই স্টেশন মাস্টার ফজলুর রহমান।
ট্রেন চালক নির্দেশ পেয়ে ট্রেন ছেড়ে দেন।
এদিকে, একই সময় সান্তাহারে অপেক্ষামান ঢাকাগামী আন্তঃনগর রংপর এক্সপ্রেস ট্রেনের চালক সান্তাহার স্টেশন মাস্টারের নিদের্শ পেয়ে গন্তব্যের দিকে রওনা করেন।
রংপুর এক্সপ্রেসের চালক সকাল ৭টা ৫৫ মিনিটি রানীনগর স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে স্টেশন অতিক্রম করার সময় দেখতে পান রানীনগরের আউটারের কিছু দূরে সীমান্ত এক্সপ্রেস রানীনগরের দিকে আসছে। এ সময ট্রেনের চালক রানীনগরে রংপুর এক্সপ্রেস থামিয়ে দেন।
এর তিন মিনিট পর সীমান্ত এক্সপ্রেস ১ নম্বর লাইন দিযে রানীনগর অতিক্রম করে।
আত্রাই স্টেশন মাস্টার ফজলুর রহমান বলেন, “সান্তাহার স্টেশনের গুডস কেবিনের ক্লিয়ারেন্স নিয়ে সীমান্ত ট্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে তারা আবার রংপুর এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে, যা আমাকে জানানো হয়নি।”
এ ব্যাপারে পশ্চিম্ঞ্চাল রেলের পাকশী বিভাগীয় ট্রাফিক অফিসার শওকত জামিল বলেন, এক্ষেত্রে আত্রাই স্টেশন মাস্টার ফজলুর রহমানের কর্তব্যে অবহেলা রয়েছে কিনা তা ক্ষতিযে দেখা হচ্ছে।
