জামালপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু
জামালপুরে ট্রেনে কাটা পড়ে অপসরপ্রাপ্ত এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের বন্দেরপাড়া রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জামালপুর জিআরপি থানার ওসি মো. নাসিরুল ইসলাম মজুমদার জানান।
নিহত মো. সামস উদ্দীনের (৭০) বাড়ি শেরপুর সদর উপজেলার কেন্দুয়ারচর গ্রামে।তিনি জামালপুর সিনিয়র আলীম মাদ্রাসার এবতেদায়ী শাখার শিক্ষক ছিলেন।
ওসি নাসিরুল বলেন, দুপুরে বন্দেরপাড়া রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার-২ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই শিক্ষক মোঃ সামস উদ্দীন (৭০)।
খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
