২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে তরুণীর বিবস্ত্র লাশ

ফরিদপুর শহরে এক তরুণীর বিবস্ত্র লাশ পাওয়া গেছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 03:58 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের মাহমুদপুর পশ্চিম পাড়া এলাকার একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. গফফার হোসেন জানান।

তবে মেয়েটির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এসআই গফফার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিবস্ত্র লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।”