২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রেনে অজ্ঞাত ব্যক্তির লাশ

রাজশাহীতে একটি ট্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 09:49 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে ওই লাশ পাওয়া যায় বলে রাজশাহী রেলওয়ে এসআই ময়দান আলী।

তিনি বলেন, ট্রেনটি বিকালে রাজশাহী পৌঁছার পর ‘ঘ’ এবং ‘ঙ’ বগির মাঝে একটি লাশ দেখা যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

“এ সময় ওই ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।”

আনুমানিক ৪৫ বছরের ওই ব্যক্তি মৃত্যুর কারণ সর্ম্পকে কিছু জানাতে পারেনি পুলিশ।