২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৭১ কেজি গাঁজা উদ্ধার

অবৈধ পথে ভারত থেকে আনার সময় যশোরের বেনাপোল সীমা‌ন্ত থেকে ৭১ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 02:48 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

সোমবার সকালে বেনা‌পোলের রঘুনাথপুর সীমান্তের একটি মাঠ থেকে গাঁজাগুলো আটক করা হয় বলে যশোর-৪৯

বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মামুনুর রশিদ জানান।

তিনি বলেন, “ভারত থেকে মাদকের একটি চালান আসার গোপন খবরে বিজিবির টহলদল অভিযান চালায়। এ সময় মাদক চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়।”

পরে বিজিবির সদস্যরা বস্তাগুলো উদ্ধার করে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় এক‌টি মামলা করা হয়েছে।