২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘শৈবালে’ অভিযান, অবৈধ মদসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের হোটেল শৈবালের বারে অভিযান চালিয়ে অবৈধ ২৪০৪ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 09:17 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

শনিবার রাতে শৈবালে অভিযান চালানো হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ জানান।

গ্রেপ্তার আব্দুল আলিম শৈবালের সহকারী বারম্যান।

রোববার ধনঞ্জয় বলেন, “শনিবার রাতে শৈবালের বারে অভিযানে যায় চট্টগ্রাম অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা দল। সেখানে থেকে অবৈধ এক হাজার ৭০৪ বোতল রাশিয়ান ভদকা ও ৭০০ বোতল বিভিন্ন ধরনের মদ উদ্ধার করা হয়।”

আলিমের বিরুদ্ধে রোববার সকালে মামলার পর তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।