২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৩২ বছর সাজার আসামি গ্রেপ্তার

যশোরের শার্শায় মাদক মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।    

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 01:46 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

গ্রেপ্তার শিপন হোসেন (৪৫) শার্শা উপজেলার পান্তাপাড়া মেঠো পাড়ার নূর ইসলামের ছেলে।

রোববার ভোরে পান্তাপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শার্শা থানার ওসি এম মসিউর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিপন ৪৪ লিটার ফেন্সিডিলসহ ধরা পড়েছিলেন। কিন্তু পরে পালিয়ে আত্মগোপনে চলে যান। ওই মামলায় আদালত তাকে ৩২ বছরের কারাদণ্ড দেয়।

রোববার ভোরে শিপনের বাড়ি ফেরার তথ্য পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।  

শিপন মধুপুরে পাঁচ লিটার ফেন্সিডিল আটকের আরেক মামলারও সাজাপ্রাপ্ত আসামি।তার বিরুদ্ধে আরও দুটি মামলার শুনানি আদালতে চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।