২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

ফরিদপুর সদর উপজেলায় ‘গরু চুরির সময়’ গ্রামবাসীর পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 11:01 AM

Updated : 12 Apr 2022, 12:56 AM

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন জানান, সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকার বেড়িবাঁধের কাছে শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মতি শেখের বাড়ি (২৯) ওই ইউনিয়নের বিলমামুদপুর গ্রামে।

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু বলেন, পাঁচজন ব্যক্তি একটি মিনি ট্রাকে করে বেড়িবাঁধ এলাকায় আসে। সেখানে তারা কয়েকটি বাড়ির গোয়াল ঘরে ঢুকে গরু চুরির চেষ্টা করে। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দিলে মতি ধরা পড়ে। তবে বাকিরা পালিয়ে যায়।

“পরে বিক্ষুদ্ধ জনতা মতিকে পিটুনি দিলে গুরুতর আহত হয় সে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, গ্রামবাসী চুরির কাজে ব্যবহৃত ট্রাকটিতেও আগুন ধরিয়ে দেয়।পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লাশ ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে ওসি নাজিমউদ্দিন জানান।