২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ভারতগামী যাত্রীর মলাশয় থেকে স্বর্ণ উদ্ধার

ভারত যাওয়ার সময় বেনাপোল চেকপোস্টে এক যুবককে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা, যার পায়ুপথ দিয়ে দুইটি স্বর্ণের বার বের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2017, 03:39 PM

Updated : 19 Aug 2022, 06:11 PM

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক জানান, বৃহস্পতিবার দুপুরে চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থে‌কে মোস্তাফিজুর রহমান (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

মোস্তাফিজুর রহমান মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কোনাইসার গ্রামের তোতা মিয়ার ছেলে। তার পাসপোর্ট নম্বর বি-এ- ০৬৮১৫৩৪।

মোহাম্মদ আব্দুস সাদেক বলেন, স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে চেকপোস্টের শূন্যরেখায় ওই যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। এই সময় তার তিনজন সঙ্গী আরও স্বর্ণের বারসহ পালিয়ে যায়।

“পরে এক্স-রে এর মাধ্যমে তার মলাশয়ে দুইটি স্বর্ণের বার শনাক্ত করা হয় এবং পরবরতীতে পায়ুপথে ওই দুইটি স্বর্ণের বার বের করা হয়। ওগুলোর ওজন দুইশ গ্রাম।”

আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।