২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়ায় ৯ ঘণ্টা পর ফেরি চালু

ঘন কুয়াশা কাটার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ৯ ঘণ্টা বন্ধ থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2017, 11:09 AM

Updated : 12 Apr 2022, 12:54 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী জানান, সোমবার মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ে। ঝুঁকি এড়াতে রাত ২টা থেকে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে আটকা পড়ে ছয়টি ফেরি।

“মঙ্গলবার বেলা ১১টায় কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়।”

ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ যান আটকা পড়লেও তা পার করতে বেশি সময় লাগবে না বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শহা নেওয়াজ খালেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কাঠাঁলবাড়ি প্রান্তে কুয়াশা কেটে গেলে ফেরি ছাড়া হয়েছিল। কিন্তু শিমুলিয়া প্রান্তে কুয়াশা থাকায় ফেরিগুলো মাঝ নদীতে নোঙর করে। বেলা ১১টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।