২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অটো ‘ছিনতাইয়ের চেষ্টা’, আটক ১

সিরাজগঞ্জে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2017, 02:02 PM

Updated : 19 Aug 2022, 06:09 PM

সদর থানার এস আই সাইফুল ইসলাম জানান, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া মল্লিকপাড়া এলাকায় রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক রকি  (২৪) সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামের হারুনের ছেলে।
 

আহত অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঔতারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই সাইফুল বলেন, “রকিসহ চার যুবক সয়দাবাদ থেকে ভদ্রঘাট যাওয়ার কথা বলে আনোয়ারের অটোরিকশা ভাড়া করে। পথে তারা আনোয়ারের বুকে ও হাতে ছুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের চেষ্টা করে।

“এ সময় আনোয়ার চিৎকার শুরু করল স্থানীয়রা গিয়ে রকিকে আটক করে। কিন্তু বাকিরা পালিয়ে যায়।”

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে রকিকে আটক ও আনোয়ারকে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।