২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গারা ত্রাণ বিক্রি করে কিনা তদারকি হবে: মায়া

রোহিঙ্গাদের দেওয়া ত্রাণ বাজারে বিক্রি করা হচ্ছে কিনা তা তদারকির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 09:02 PM

Updated : 12 Apr 2022, 12:53 AM

রোববার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, “সরকারের দেওয়া ত্রাণ রোহিঙ্গারা খোলা বাজারে বিক্রি করে কিনা তা তদারকি করা হবে। ত্রাণ পর্যাপ্ত পরিমাণে হয়ে গেলে তদারকির মাধ্যমে তা আগামীতে কমিয়ে দেওয়া হবে।”

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা ত্রাণ তারা কক্সবাজারের খোলা বাজারে বিক্রি করছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ এসেছে।

রোহিঙ্গারা দেশে ফেরত না যাওয়া পর্যন্ত তাদের সব ধরনের সহযোগিতা সরবকার দেবে বলেও মায়া সাংবাদিকদের জানান।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শামসুল হক, পুলিশ সুপার শামসুন্নাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী প্রমুখ।