নড়িয়ায় দোকানিকে কুপিয়ে হত্যায় আটক ২
শরীয়তপুরের নড়িয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা ঘটনায় করা মামলায় দুই জনকে আটক করেছে পুলিশ।
রোববার নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন এ কথা জানান।
আটকরা হলেন- আবুল হাসেম ছৈয়াল ও সামসুল হক সরদার।
শনিবার রাতে উপজেলার ভোজেশ্বর বাজারের পাশে মুদি দোকানি লিয়াকত আলী ছৈয়ালকে কুপিয়ে হতা করে অজ্ঞাতরা।
ওসি আসলাম বলেন, লিয়াকতকে কুপিয়ে হত্যার ঘটনায় তার মা ফিরোজা রোববার ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় ওই দুজনকে আটক করা হয়।
