খাগড়াছড়িতে দুই আ. লীগ নেতাকে হত্যাচেষ্টা: গ্রেপ্তার ১৪
রাঙামাটিতে দুই আওয়ামী লীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা কমিটির সভাপতি শুভমঙ্গল চাকমাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, শুক্রবার সকালে রাঙামাটি শহরের আসাম বস্তি এলাকা থেকে শুভমঙ্গলকে, আর অন্যদের বিলাইছড়ি উপজেলার বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার জুরাছড়িতে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মার্মাকে হত্যাচেষ্টা হয়। এর একদিন পর রাঙামাটি শহরে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসাকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়।
ওসি সত্যজিৎ বলেন, এসব ঘটনার মধ্যে দুটি হত্যাচেষ্টা মামলায় ১৪ জনেক গ্রেপ্তার করা হয়েছে। রাসেল মার্মা হত্যাচেষ্টার অভিযোগে আহত রাসেল নিজে বাদী হয়ে বিলাইছড়ি থানায় শুভমঙ্গলসহ ৩১ জনকে আসামি করে একটি মামলা করেছেন। আর ঝর্ণা খীসা হত্যাচেষ্টার অভিযোগে ঝর্ণা খীসা নিজে বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলায় ২১ জনকে আসামি করেছেন।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন - বুদ্ধিবিজয় তংচঙ্গ্যা (২১), সুমন চাকমা (২৬), সুনীল কান্তি চাকমা (৪০), চন্দ্র বাবু তংচঙ্গ্যা (৩৫), বীরময় চাকমা (৩৫), সমর বিজয় চাকমা (২৯), রিটন চাকমা (২৯), বাবু চাকমা (২৭), মঙ্গলমনি চাকমা (২৬), সাধন চাকমা (২৮), রিকন চাকমা (২৮), ফালনজিৎ চাকমা (২২), রূপম চাকমা (২৪)।
