২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মাটির নিচ থেকে স্টেনগান উদ্ধার

মাদারীপুরের শিবচরে মাটির নিচ থেকে একটি স্টেনগান পাওয়া গেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2017, 07:37 PM

Updated : 12 Apr 2022, 12:52 AM

বৃহস্পতিবার বিকালে শিবচরে রাস্তার মাটি কাটতে গিয়ে শ্রমিকরা অস্ত্রটি পায় বলে শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান।

তিনি বলেন, পাচ্চর ইউনিয়নের হাজীপুর সড়কের জন্য মাটি কাটতে গিয়ে শ্রমিকরা অস্ত্রটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো স্টেনগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।