২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে আলু ক্ষেতে নিখোঁজ যুবকের লাশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আলু ক্ষেত থেকে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2017, 04:01 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।

নিহত রমজান আলী (৩৫) ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

ওসি মোস্তাফিজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন রমজান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজিও করলেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

দুপুরে বাড়ির পাশের একটি আলু ক্ষেতে রমজানের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি। 

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।