২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাক চাপায় ভাবি নিহত, আহত দেবর

কুষ্টিয়ায় সদর উপজেলায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক গৃহবধূর প্রাণ গেছে; আহত হয়েছেন তার দেবর।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 03:00 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, সদর উপজেলার কানাবিলের মোড়ের পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা বেগম (৩২) উপজেলার ত্রিমোহনী এলাকার মিন্টু ড্রাইভারের স্ত্রী।

আহত রোজিনার দেবর মোটর সাইকেল চালক ওহায়েদকে কুষ্টিয়ায় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

নাসির বলেন, ~সকালে ওহায়েদের সঙ্গে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন রোজিনা। পথে একটি মালবাহী ট্রাক তাদের পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই রোজিনা নিহত ও ওহায়েদ আহত হন।”   

খবর পেয়ে পুলিশ গিয়ে রোজিনার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে বলে জানান তিনি।