২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সোনাসহ ৩ ভারতীয় আটক

বেনাপোল বন্দর চেকপোস্ট এলাকা থেকে পৌনে এক কেজি ওজনের ১৭টি সোনার বারসহ  তিন ভারতীয়কে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 12:00 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

বেনাপোল শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক জানান, সোমবার  সকালে বেনাপোল  চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - ভারতের কলকাতার গৌরিশালী এলাকার ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে ধীমান সরকার (৩৯), বড়নগর এলাকার বীরেন সিংয়ের ছেলে নিতিন সিং (৩৬) ও হুগলির নীলপাড়া এলাকার বীরসু  লাল সিংহের ছেলে মহেশ লাল সিংহ (৩৭)।

শুল্ক কর্মকর্তা সাদেক বলেন, সোনা পাচারের গোপন খবর পেয়ে চেকপোস্টের সামনে থেকে সন্দেহভাজন তিনজনকেআটক করা হয়।

“তাদের দেহ তল্লাশি করে জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছোট-বড় ১৭টি সোনার বার পাওয়া গেছে। এর ওজন ৭৫০ গ্রাম।”

আটক পাচারকারীদের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল বন্দ থানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।