২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলাদুন্নবির পাল্টাপাল্টি কর্মসূচিতে সরাইলে ১৪৪ ধারা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষ ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 02:17 PM

Updated : 12 Apr 2022, 12:50 AM

সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, উপজেলার শাহবাজপুর ও দেওড়া গ্রামসহ আশপাশের এলাকায় শুক্রবার রাত আড়াইটা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

তিনি বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুটি পক্ষ শোভাযাত্রার কর্মসূচি দেয়। এ নিয়ে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে শুক্রবার বিকেল থেকে উত্তেজনা দেখা দেয়। পরে সংঘর্ষের আশঙ্কায় সব ধরনের সভা-সমাবেশ ও শোভাযাত্রাসহ গণজমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।”

ওই এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।