২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ছুরি মেরে খুন, তরুণ আটক

কুষ্টিয়া সদর উপজেলায় এক তরুণকে ছুরি মেরে হত্যা করা হয়েছে; এ ঘটনায় খুনি সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 12:03 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

সদর থানার পরিদর্শক (অপারেশন) শেখ ওবাইদুল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের বারখাদা ত্রিমোহনী এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত রকি মণ্ডল (২৩) জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের আনিস মণ্ডলের ছেলে।

এলাকাবাসী বলেছে, রকি কুষ্টিয়া শহর থেকে বাইসাইকেলে করে মিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে এক তরুণ তার গতিরোধ করে বুকে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক ওবাইদুল্লাহ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক তরুণকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।