রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গোদাগাড়ী মডেল থানার এসআই মো. মাসুদ জানান, বুধবার দুপুরে উপজেলার সিএ্যান্ডবি এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম (৪০) উপজেলার উজানপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে।
এসআই মাসুদ বলেন, “বাইকে করে গোদাগাড়ী থেকে বাড়ির দিকে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক মনিরুলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ”
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
