২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৩২ হাজার ডলারসহ আটক ১

যশোরের বেনাপোলে সাড়ে ৩২ হাজার ডলার ও ১০ হাজার টাকাসহ একজনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 12:28 PM

Updated : 12 Apr 2022, 12:49 AM

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বুধবার সকালে বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আওলাদ হোসেন (৩৯) ঢাকা কেরানীগঞ্জের আব্দুল করিমের ছেলে।

বিজিবি কর্মকর্তা আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই টার্মিনালের সামনে ঘোরাঘুরির সময় আওলাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

“তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ৫০০ ডলার ও বাংলাদেশি ১০ হাজার টাকা পাওয়া গেছে।”

ডলার ও টাকাসহ আওলাদকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।