২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও শহরে পুলিশের এক এসআই-এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 08:31 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পুলিশ লাইনস থেকে নজলার রহমানের (৫৩)  লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান।

নজলার রহমান ঠাকুরগাঁও পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

এসআই জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কী কারণে এসআই নজলার রহমান ‘আত্মহত্যা’ করেছেন তা বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

“বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।”