মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজ শিক্ষকের মৃত্যু
রাজশাহীর বাগমারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মচমইল মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে বাগমারা থানার ওসি নাসিম আহমেদ জানান।
নিহত শাহাজামাল আলী (৩৬) ওই গ্রামের আকরাম আলীর ছেলে।বাগমারা ডিগ্রি কলেজে প্রভাষক ছিলেন।
ওসি নাসিম বলেন, সকালে বাজার করার জন্য শাহাজামাল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে একটু দূরে মচমইল মোড়ে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
