রূপগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের চারদিন পর নদী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার দক্ষিণপাড়া এলাকায় বালু নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে রূপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান।
নিহত মাসুদ রানা (৪৫) উপজেলার মাঝিনা এলাকার আব্দুল বাসেতের ছেলে। তিনি মাঝিনা এলাকার পাইকারী চাল ব্যবসায়ী ছিলেন।
ওসি ইসমাইল বলেন, বুধবার রাতে মাসুদ রানা বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় তার পরিবার রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে।
“রোববার সকালে বালু নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।”
