যশোরে অস্ত্রসহ যুবক আটক
যশোর সদর উপজেলায় এক যুবককে আটক করা হয়েছে; যার কাছে অস্ত্র পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
আটক দীপংকর রায় দিপু (৩২) বাগেরহাট জেলার সন্তোষ রায় সোহাগের ছেলে।
চাঁচড়া ফাঁড়ির এসআই সৈয়দ বায়েজিদ জানান, গোপনে খবর পেয়ে চেকপোস্টের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শনিবার রাতে তাকে আটক করা হয়।
