নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সপ্তাহ আগে কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি মোরর্শেদ আলম জানান, শনিবার ওই কিশোরীর মায়ের করা মামলায় কামাল হোসেন(২৬) নামে এক যুবককে উপজেলার পাকুন্ডা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গত শনিবার রাতে প্রকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওই কিশোরীকে কামাল ও তিন সহযোগী পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
ওসি মোরর্শেদ আরও বলেন, কামালের দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে, প্রতিবেদন পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
