কুড়িগ্রামে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে আব্দুর রশিদ (৩২) নামের যুবকটির লাশ পাওয়া যায়।
রশিদ সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া গ্রামের খইমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদের পাইকডাঙ্গার একটি বাঁশের সাকোর কাছ দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার লোকজন নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
নিহতের প্রতিবেশীরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় চরবলদিয়া গ্রামের নিজ বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে যান রশীদ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ভূরুঙ্গামারী থানার ওসি তাপস কুমার পন্ডিত জানান, দুধকুমার নদের পাইকডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
