২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভর্তি পরীক্ষা শুক্রবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 07:55 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ruet.ac.bd) এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়, সকাল ৯টায় রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ‘ক+খ’গ্রুপের  প্রার্থীদের জন্য মুক্তহস্ত অংকন পরীক্ষা একইদিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ছাড়া কম্পিউটার, ট্যাব ও মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না।

ভর্তি পরীক্ষার ফলাফল ২৭ নভেম্বর রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ৬ নভেম্বর চলতি শিক্ষাবর্ষের এক হাজার ১১৫টি আসনের বিপরীতে ছয় হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছুর তালিকা প্রকাশ করা হয়েছে।