২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণেরে অভিযোগে গ্রেপ্তার ২

নওগাঁর সাপাহারে এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 05:04 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

মঙ্গলবার রাতে এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ জানান।

গ্রেপ্তার উপজেলা সদরের হাড়ীপাড়ার জগেন্দ্র সরকারের ছেলে নরেশ সরকার (৩৫) ও চৌধুরী পাড়ার মৃত গোলাম মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৩৬) ।

ওসি জানান, মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

মামলার বরাত দিয়ে ওসি জানান, সোমবার সন্ধ্যায় মেয়েটি তার দুই বন্ধুর সঙ্গে সদরের কুচিন্দা ঈদগাহ মাঠের পূর্বদিকে গল্প করছিল। ওই সময় নরেশ ও আনোয়ার সেখানে উপস্থিত হয়ে তাদের ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়।

“একপর্যায়ে মেয়েটির দুই বন্ধুকে তাড়িয়ে দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ধান ক্ষেতে নিয়ে যায় তারা। সেখানে নরেশ মেয়েটিকে ধর্ষণ করে এবং সহযোগিতা করে আনোয়ার।”

মেয়েটির দুই বন্ধু স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বলে জানান তিনি।