২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল বসতঘর

গাজীপুর সদর উপজেলায় আগুন লেগে মালপত্রসহ দুটি ঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 10:52 AM

Updated : 12 Apr 2022, 12:43 AM

ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আসকার আলী জানান, মঙ্গলবার রাতে পূর্বডগরী গ্রামের শহীদুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

শহীদুলের বরাতে তিনি বলেন, “রাত সোয়া ৮টার দিকে বসতঘরের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

“এলাকাবাসী গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে তার দুটি ঘর, টিভি, ফ্যান, আলমারিসহ সব মালপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে শহিদুল তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি।”

ফায়ার সার্ভিস স্টেশনের নম্বর সংগ্রহ করতে দেরি হওয়ায় তাদের খবর দেওয়া যায়নি বলে তিনি জানান।

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।