মিরপুর উপজেলা আ. লীগের সাবেক সভাপতির মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ নিজামউদ্দিন লাইট মারা গেছেন।
নিজামউদ্দিনের ছেলে রাশিদুল হক রুবেল জানান, রোববার রাত পৌনে ১টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চার ছেলেমেয়ের বাবা ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মীর আব্দুল করিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বও পালন করেন।
রাশিদুল বলেন, মঙ্গলবার বিকাল ৩টায় মিরপুর ফুটবল মাঠে তার প্রথম জানাজা হবে। পরে পৈতৃক ভিটা উপজেলার বিজনগর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ও মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু তার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
