২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বাজারে অগ্নিকাণ্ডে ৯ দোকান ভস্মীভূত  

ভোলার মনপুরা উপজেলা সদরের হাজিরহাট বাজারে দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি দোকান পুড়ে গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 12:26 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

মনপুরা থানার ওসি মো. শাহীন খান জানান, শনিবার গভীর রাতে এবং রোববার সকালে এ দুটি অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাজারের মো. আব্বাসের মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ঘরটি পুড়ে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পাশের আটটি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

“এর আগে রাত ৩টার দিকে মুকুল বেকারও আগুনে ভস্মীভূত হয়।”

মনপুরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জসিমউদ্দিন জানান, রাত ৩টার দিকে প্রথমে মুকুল বেকারিতে আগুন লাগে। খবর পেয়ে এসে ওই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

“এরপর সকাল সাড়ে ৭টায় আগুন লাগার কথা শুনে দ্রুত বাজারে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”