ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যায় মামলা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুই ভাইকে কুপিয়ে হত্যায় মামলা হয়েছে।
পূর্ব শত্রুতার জেরে আলফাডাঙ্গা বাজারের শ্মশান ঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে একদল লোক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ইদ্রিস মোল্যা ও লাভলু মোল্যাকে। রাতেই হাসপাতালে তাদের মৃত্যু হয় ।
বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের জহুর মোল্লার ছেলে ইদ্রিস ও লাভলু আলফাডাঙ্গা বাজারে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
ওসি নাজমুল বলেন, ওই ঘটনার পর শুক্রবারই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
