২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ আটক ৩

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 01:14 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

সাতক্ষীরা শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, শুক্রবার রাতে পশুরতলা খালে তারা এই অভিযান চালান।

আটককৃতরা হলেন - সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবিউল, তালা উপজেলার তবিবুর ও খুলনার রূপসা এলাকার শহীদুল।

ওসি মান্নান বলেন, “গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বনদস্যুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”