২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসের ধাক্কায় স্কুলগামী ছেলেসহ বাবা নিহত

কুমিল্লা সদরে বাসচাপায় স্কুলগামী এক শিশু ও তার বাবা নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 01:31 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগরঝুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলমপুর হকগড়া গ্রামের হাজী আবদুল গফুরের ছেলে নাছির উদ্দিন (৩৮) ও তার ছেলে নাজমুল হাসান (৭)।

হাইওয়ে পুলিশের ময়নামতি থানার এসআই এখলাছুর রহমান জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য মহাসড়কের ঝাগরঝুলি এলাকায় ছেলেকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন নাছির উদ্দিন।

“হঠাৎ ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে শিশু নাজমুল নিহত হয়।”

এসআই এখলাছুর জানান, গুরুতর আহত নাছির উদ্দিনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাসির উদ্দিন ওই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের হোটেল উজালার মালিক। নাজমুল হাসান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মডেল স্কুলের কেজি শ্রেণির ছাত্র ছিল।

এসআই এখলাছুর জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।