সহপাঠীকে দলবেঁধে ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন
নাটোরে এক কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো.হাসানুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পুলক (২১), আব্দুল হালিম (২০) ও রিয়াদ (২০)।
আসামিদের মধ্যে আব্দুল হালিম পলাতক রয়েছেন।
যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কেএম শাহাজান কবির জানান।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে তিনি জানান, বাগাতিপাড়া উপজেলার একটি কলেজের ওই ছাত্রী ২০০৭ সালে ঈদের দিন বান্ধবীর সঙ্গে বেড়াতে বের হলে কিছু তরুণ তাদের এক নির্জন বাড়িতে নিয়ে গিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে সংজ্ঞাহীন করে ধর্ষণ করে।
পরে মেয়েটি বাদী হয়ে বান্ধবীসহ ১১ জনকে আসামি করে মামলা করে। তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
