২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 11:31 AM

Updated : 12 Apr 2022, 12:39 AM

নিহত মো. সালাউদ্দিন (৩৫)  ধলেশ্বরী নদীর উত্তর পাশের খাড়াকান্দি এলাকা মো. ফালানের ছেলে। পাশের কলাতিয়া বাজারে তিনি মাছ বিক্রি করতেন।

কলাতিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহ আলম জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে খাড়াকান্দি এলাকায় হামলায় আহত হন সালাউদ্দিন। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পরিদর্শক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বাড়ির পাশেই সালাউদ্দিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে সালাউদ্দিনের মৃত্যু হয়।

পরিদর্শক শাহ আলম বলেন, “পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”

ময়নাতদন্তের জন্য সালাউদ্দিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।