২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার মধুমতি নদীতে হলো নৌকা বাইচ

মাগুরায় মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 10:11 AM

Updated : 19 Aug 2022, 05:54 PM

জেলা ক্রীড়া সংস্থা উপজেলা সদরের এলাঙ্গখালী ঘাটে শনিবার এ প্রতিযোগিতার আয়োজন করে।

মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার নয়টি নৌকা এতে অংশ নেয়।

বিকালে বিচিত্র সাজে সজ্জিত বিভিন্ন দৃষ্টি নন্দন নৌকা তুমুল বাইচ শুরু করে। এ সময় মধুমতি নদীর দুপাড়ে ভিড় জমায় নানা বয়সী হাজার-হাজার দর্শক।

প্রতিযোগিতা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা প্রশাসক আতিকুর রহমান ও পুলিশ সুপার মুনিবুর রহমান উপস্থিত ছিলেন।