বগুড়ায় বাসচাপায় বাবা-ছেলে নিহত
বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় এক সেনাসদস্য ও তার চার বছরের ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই সেনাসদস্যের স্ত্রী।
শনিবার উপজেলার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান।
নিহতরা হলেন- কর্পোরাল নজরুল ইসলাম (৩৪) ও তার ছেলে রাফিউল ইসলাম। বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত নজরুলের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে।
সেনাসদস্যের স্ত্রী আহত নিগার সুলতানাকে (২৪) বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি লতিফুল বলেন, বেলা ২টার নজরুল স্ত্রী-পুত্রকে নিয়ে মোটরসাইকেলে বগুড়ার দিকে আসছিলেন। এ সময় ঢাকাগামী এসআর প্লাস বাস টিএমএসএস এর ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলটিকে দেয়।
এতে আহত সেনাসদস্যের পরিবারকে স্থানীয়দের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা নজরুল ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
