২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার এক প্রতিবেশীর বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 11:36 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

শুক্রবার এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকালের এ ঘটনার পর শিশুকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেশী আমিরুল ইসলামের মায়ের কাছে আরবি পড়তে যেতো তার মেয়ে।

“বৃহস্পতিবার বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে আমিরুলের ছেলে জোবায়ের মেয়েটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভনে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি এসে স্বজনদের বিষয়টি জানায়।

“এরপর বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।”

ডাক্তারি পরীক্ষা শেষে শনিবার থানায় মামলা করবেন বলে জানিয়েছেন শিশুটির বাবা।  

প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান।

ওসি রাশেদুল বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাক্তারি পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”