২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির জীব ও কৃষি অনুষদের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জীব ও ভূ-বিজ্ঞান এবং কৃষি অনুষদে স্নাতকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 09:13 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ দুটি অনুষদের ফল প্রকাশ করা হয়।

গত ২৬ অক্টোবর তিনটি শিফটে ‘এফ’ (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ও ‘জি’ (কৃষি অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ‘এফ’ ইউনিটের ৪৩৬টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৯৩৪ জন ও ‘জি’ ইউনিটের ২১২টি আসনের বিপরীতে ২৮ হাজার ৭৮৩ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেয়।

ফলাফল ও বিস্তারিত তথ্য (admission.ru.ac.bd/undergraduate) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।