২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি দেখার কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ

গাজীপুরের টঙ্গীতে টিভি দেখার কথা বলে ডেকে নিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 09:10 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেছেন বলে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান।

টঙ্গীর আউচপাড়া এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ‘ধর্ষক’ হারুন অর রশীদ (৪৫)। তিনি ময়মনসিংহের ফুলপুর থানার হরিণাদী জালোপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ।

শিশুটির পরিবার জানায়, আউচপাড়া এলাকার দেলু মিয়ার বাড়িতে তারা ভাড়া থাকে। বুধবার রাত পৌনে ৮টার দিকে একই বাড়ির ভাড়াটিয়া হারুন শিশুটিকে তার ঘরে টিভি দেখার কথা বলে ডেকে নিয়ে যায়।

“পরে তাকে ধর্ষণ করে। এ সময়ে শিশুটির চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে গেলে হারুন পালিয়ে যায়।”

ওসি বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।