সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ওপারে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ।
ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খাদেমুল বাশার জানান, রোববার ভোরে ভারতীয় হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
আটক মো. মানিক (২৫) উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে।
খাদেমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোর ৫টার দিকে মানিকসহ আরও বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত পেরিয়ে ভারতের ৩০০ গজ ভেতরে গরু আনতে যায়।
“এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া দিয়ে মানিককে আটক করে। তবে বাকিরা পালিয়ে আসে।”
তাকে ফেরত আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান তিনি।
