২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক যুবকের ঝুরন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 12:05 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

রোববার বাদাম এলাকা থেকে কাউছার আহমেদ ফয়সালের (২১) লাশ উদ্ধার করা হয় বলে জানান টঙ্গী থানার এসআই জহিরুল ইসলাম।

কাউছার স্থানীয় মো. মুজিবুর রহমানের ছেলে।

এসআই জহিরুল বলেন, শনিবার রাতে কোনো এক সময় ফয়সাল তার ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ‘আত্মহত্যা করেছেন’।

তিনি জানান, সকালে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে ‍পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“ফয়সাল বেকার ছিলেন। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা পুলিশের।”