নোয়াখালীতে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নোয়াখালীতে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপনের আয়োজন করা হয়েছে।
‘ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে দিয়ে সামাজিক মালিকানার বিশ্ব গড়ে তুলুন’ স্লোগানে শনিবার সকালে জেলা শহর মাইজদীতে কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবস্থলে জমায়েত হন উদযাপন পরিষদের নেতাকর্মীরা।
দুপুরে ছিল উৎসব উপলক্ষে প্রকাশিত স্মারক ‘মুক্তির উৎসধারা’-এর মোড়ক উন্মোচন।
উৎসব উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনেকগুলো বুকস্টলও করা হয়েছে। এতে অক্টোবর বিপ্লবসহ বিভিন্ন বিষয়ের বই স্থান পায়।
সদস্য সচিব আনম জাহের উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফি রতন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা ভূঁঞা, আবদুল আউয়াল, মোল্লা হাবিবুর রাছুল মামুন প্রমুখ।
